ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

দেশ কাঁপানো ‘রামুকাণ্ডের’ সেই উত্তম বড়ুয়া এখন ফ্রান্সে

কক্সবাজারের রামুতে ফেসবুকে পবিত্র ধর্মীয়গ্রন্থ অবমাননার অভিযোগের দেশ কাঁপানো ‘রামু তাণ্ডব’ ঘটনার অন্যতম নায়ক সেই উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে। দীর্ঘ ১৩ বছর ধরে তিনি ছিলেন এক প্রকার নিখোঁজ। কারো কাছেই উত্তমের অবস্থান নিয়ে সঠিক খবর ছিল না।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে ঘটেছিল কয়েক শ বছরের ঐতিহ্যবাহী রামুর ১২টি এবং উখিয়া ও টেকনাফের আরো ৭টি বৌদ্ধ মন্দির পোড়ানোর নারকীয় ঘটনাটি। সেই আলোচিত উত্তম বড়ুয়ার খোঁজ মিলেছে অবশেষে।

ফ্রান্সের একটি বিমান বন্দরের লাউঞ্জে উত্তম বড়ুয়া, তার স্ত্রী রীতা বড়ুয়া এবং একমাত্র সন্তান আদিত্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ কে এম আতিকুজ্জামান নামের একজন গণমাধ্যমকর্মী।

রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) বিপুল বড়ুয়া এ বিষয়ে জানান ‘সেই ঘটনায় উত্তম বড়ুয়া জড়িত ছিলেন কিনা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তবে বহুদিন পর উত্তমের ছবি দেখেছি। আমরা পরস্পর শুনতাম তিনি ২০১২ সালের রামু কাণ্ডের পর পরই ফ্রান্সে পাড়ি দিয়েছিলেন। কিন্তু এখন ফেসবুকে দেখলাম।

রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উত্তম বড়ুয়ার প্রতিবেশী সুমথ বড়ুয়া জানান- ‘উত্তম অনেক আগেই বিদেশ পাড়ি দিয়েছিলেন। তার একমাত্র ছেলে আদিত্য বড়ুয়া গেল বারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে চট্টগ্রাম বাসা নিয়েছিল পড়ালেখার জন্য। কিছুদিন আগে উত্তমের স্ত্রী ও সন্তান ফ্রান্সে পাড়ি দেয় বলে শুনেছি।’

উত্তমের বৃদ্ধ বাবা সুদত্ত বড়ুয়া ও মা মাধু বড়ুয়া অসুস্থ। তারা গণমাধ্যমে ছেলে উত্তমকে নিয়ে তেমন কিছু বলতে চান না।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উত্তম বড়ুয়া নামে এক যুবক পবিত্র কোরআন অবমাননা করেছে এমন গুজবের জেরে রাতে রামুর ১২টি বৌদ্ধবিহার এবং বৌদ্ধপল্লীর ২৬টি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয়। এ ঘটনার জের ধরে পরদিন উখিয়া ও টেকনাফের আরো সাতটি বৌদ্ধবিহার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এসব ঘটনায় রামু, উখিয়া ও টেকনাফে ১৯টি মামলা হয়। মামলায় ৩৭৫ জনের নাম উল্লেখসহ আসামি করা হয় ১৫ হাজার ১৮২ জনকে। পরে একটি মামলা প্রত্যাহার করা হলেও ১৮ মামলায় ৯৯৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

তবে চার্জ গঠনের পর সাক্ষীরা আদালতে এসে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করেন। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে উত্তম বড়ুয়া নামের ওই যুবক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

দেশ কাঁপানো ‘রামুকাণ্ডের’ সেই উত্তম বড়ুয়া এখন ফ্রান্সে

আপডেট সময় ০২:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫