ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের দুর্নীতি বন্ধ না হলে উন্নতি সম্ভব নয় : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নতি সম্ভব নয়।
আগামীতে সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে পারলে দেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। দেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুনীর্তি বন্ধ করতে হবে। দুনীর্তি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব না। দেশের বৈষম্য দূর করতে ছাত্রজনতা জীবন দিয়েছিল।
আওয়ামী সরকার লুটপাট ও দুনীর্তিগ্রস্থ ছিল। নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি সারকারখানা করেছে। সারকারখানা তৈরি করতে আওয়ামী সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামীলীগ সরকার দুর্নীতির জন্যই নতুন সার কারখানা তৈরি প্রকল্প এনে চালু থাকা দুটি সার কারখানা ভেঙে ফেলেছে। ঘোড়াশাল -পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে।
রোববার বিকেলে নরসিংদীর পলাশে ঘোড়াশাল -পলাশ ফাটিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবাশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা,পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ ও ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ প্রমুখ ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের দুর্নীতি বন্ধ না হলে উন্নতি সম্ভব নয় : ড. মঈন খান

আপডেট সময় ০২:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫