ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন

পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং ছাত্রদল কর্মী শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে মেয়ে বন্ধু নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ইদিক-সেদিক ছুটোছুটি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন

আপডেট সময় ০১:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫