ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মসজিদের সিঁড়িতে ঝুলছিল প্রবাসফেরত যুবকের মরদেহ

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামের এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার উপজেলার নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বশিরুল ইসলাম দেবিদ্বার উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।

স্থানীয়রা জানায়, মাস দুয়েক আগে নারায়নপুর গ্রামের বশিরুল ইসলাম সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে দুই মাস থাকার পর অসুস্থ হয়ে দেড় মাস আগে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বের হন বশিরুল। পরে আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করেনি। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই।

তরিকুল ইসলাম টিপন নামে এক স্থানীয় যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমামের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। পরে সিঁড়িতে বশিরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে ইমাম এবং এলাকাবাসীকে বিষয়টি জানান।

মসজিদের সভাপতি মো. বশিরুল ইসলাম বলেন, ইমাম আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি বিষয়টি থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মো. ইলিয়াস বলেন, বশির আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে কী কারণে এমনটা করলেন, সেটি তদন্তের বিষয়। অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মসজিদের সিঁড়িতে ঝুলছিল প্রবাসফেরত যুবকের মরদেহ

আপডেট সময় ১২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫