ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে হৃদয় হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাতে শৈলকূপা উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হৃদয় হোসেন ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন কলেজছাত্র হৃদয় হোসেন। রাতের কোনো এক সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে পরিবারের লোকজন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে কলেজছাত্র হৃদয় হোসেন মারা যায়।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রাতে ওই ছাত্রকে হাসপাতালে আনার পর এন্টিভেনম দেওয়া হয়েছিল। এন্টিভেনম দেওয়ার পরও সুস্থ না হওয়ায় রাতেই তাকে আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করি।

শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সাপের কামড়ে কলেজ শিক্ষার্থী হৃদয় হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট সময় ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫