ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

হাফপ্যান্ট পরায় কটাক্ষের শিকার শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন তিনি। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন শবনম ফারিয়া।

অভিনেত্রী জানান, হানিমুনে তারা মালদ্বীপ যাচ্ছেন। তবে যাত্রার আগে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন তিনি। শ্রীলঙ্কা থেকে শেয়ার করা একটি ছবিতে হাফপ্যান্ট পরা শবনম ফারিয়ার লুক দেখে নেটিজেনরা তাকে কটাক্ষ করেন। কেউ কেউ অবশ্য অভিনন্দনও জানিয়েছেন।

গতকাল পোস্ট করা ছবিটিতে ৫০ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। সেখানে মন্তব্য করেন ৫ হাজার ৪ শতাধিক নেটিজেন। এ ব্যাপারে শবনম ফারিয়া নিজে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। এই মুহূর্তে শ্রীলঙ্কায় ঘুরতে দেখা যাচ্ছে তারকাকে।

গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী এভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করেন শবনম। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর শেষে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

হাফপ্যান্ট পরায় কটাক্ষের শিকার শবনম ফারিয়া

আপডেট সময় ০৪:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫