ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকায় ভেসে এলো এক অজ্ঞাত ব্যক্তির লাশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। লাশটি শনাক্তের জন্য মর্গে পাঠানো হবে। লাশটি সমুদ্র থেকে তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

গঙ্গামতি এলাকার ডাব বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, সৈকতের গঙ্গামতি সূর্যোদয় পয়েন্টে আমার একটি ডাবের দোকানে রয়েছে। প্রতিদিনের মতো আজকে সকালে দোকানে আসলে, সৈকতে কিছু একটা ভাসতে দেখি এবং কাছাকাছি গিয়ে দেখি অর্ধগলিত একটি লাশ পানিতে ভাসতেছে। পরে আমি কুয়াকাটা নৌ পুলিশকে জানাই।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, বর্তমানে টানা বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। আজকের পাওয়া লাশটি জেলেদের হতে পারে বলে আমরা প্রাথমিক ধারণা করছি। তবে অর্ধগলিত লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

আপডেট সময় ০৩:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫