সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই বৈঠক নয়, যুদ্ধবিরতির চূড়ান্ত শর্ত চায় ইরান কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার

মেসির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, যা বললেন মাশচেরানো

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

ইন্টার মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাশচেরানো একসময় লিওনেল মেসির সতীর্থ ছিলেন। যদিও এখন তাদের মাঝে সম্পর্ক কোচ-শিষ্যের। সম্প্রতি মেসির সঙ্গে মাশচেরানোর দ্বন্দ্ব নিয়ে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে। যা সরাসরি উড়িয়ে দিয়েছেন মায়ামি কোচ। তার দাবি, স্রেফ কৌশলগত আলোচনাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

গত সপ্তাহে চেস স্টেডিয়ামে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ গোলে হারের সময় মাশচেরানো ও মেসির মধ্যে মাঠেই একটি তীব্র আলোচনা ক্যামেরায় ধরা পড়েছিল। এই দৃশ্য দেখার পরই ফুটবল মহলে গুজব ছড়ায় যে দুই আর্জেন্টাইন কিংবদন্তির মধ্যে কোনো বিরোধ চলছে।

তবে মাশচেরানো রোববার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন, মেসির সঙ্গে তার কোনো সমস্যা নেই। বরং দলের ফরমেশন নিয়ে আলোচনা করছিলেন তারা। মাশচেরানো বলেন, ‘লিওর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমরা কেবল শিকাগোর ডিফেন্স নিয়ে কৌশলগত আলোচনা করছিলাম।’

মায়ামি কোচ আরও ব্যাখ্যা করেন যে, প্রতিপক্ষ যখন দুই গোলে এগিয়ে যায় তখন তারা অনেক নিচে নেমে যায়। ফলে তাদের ডিফেন্স লাইনের মধ্যে খালি জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। সেটি নিয়েই ডাগআউটে আলোচনা চলছিল। মাশচেরানো স্পষ্ট করে বলেন, ‘খবরে এসেছে যে তিনি (মেসি) আমাকে চ্যালেঞ্জ করছেন, যা সম্পূর্ণই গুজব।’

এদিকে বিতর্কের মধ্যেই ইন্টার মায়ামি নিজেদের শেষ ম্যাচে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে দারুণ জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে দলটি মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে। এই ম্যাচে জর্দি আলবা ও তাদেও আলেন্দে দুজনেই দুটি করে গোল করেন। লিওনেল মেসি যদিও গোল করতে পারেননি, তবে দলের চারটির মধ্যে তিনটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

মেসির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, যা বললেন মাশচেরানো

আপডেট সময় ০২:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫