ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

৮২ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

সিরিজের প্রথম দুই ম্যাচেই আগে ফিল্ডিং করেছিল এবং জিতেছিল বাংলাদেশ। আজও টস জিতে শুরুতে বোলিং করছে বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করে দারুণ শুরু করেছেন বাংলাদেশের বোলাররা।

নতুন বলে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে ২০ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেছেন ১২ রান।

তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ২৮ রান করা এই টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিরা দ্রুতই ফিরেছেন। তাতে ৮২ রানেই ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।
১৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৯০ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

৮২ রানে ৬ উইকেট নেই আফগানিস্তানের

আপডেট সময় ১০:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫