ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: ‘ শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি

রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এবারের স্থানীয় প্রতিপাদ্য — “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি ।”
৫ অক্টোবর (রবিবার) বেলা ১১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, এবং সঞ্চালনা করেন পীরগঞ্জ বাসিস শাখার সাধারণ সম্পাদক ও কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজাদ বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম।
আলোচনা পর্বে শিক্ষকরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া, যেমন—চিকিৎসা ভাতা, কল্যাণ ফান্ডের অর্থ উত্তোলনে জটিলতা এবং বকেয়া সুবিধা না পাওয়া—ইত্যাদি সমস্যা তুলে ধরেন।
বক্তব্যে প্রধান অতিথি খাদিজা বেগম বলেন— “শিক্ষকরা সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁদের নিবেদিত প্রচেষ্টা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব।”
অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার সাইফুর রহমান, শিক্ষক নেতা রফিকুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। শেষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: ‘ শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি

আপডেট সময় ০৬:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫