ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি, আটক ৩

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামে এক যুবক গুলি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবানীপুর গ্রামের তিন যুবক জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২) রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। রিপন তাদের শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ রিপনের পেটে গুলি করে।

স্থানীয়রা আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার পেটে এয়ারগানের গুলি আটকে আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিন যুবককে আটক করে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল ও এয়ারগানসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি, আটক ৩

আপডেট সময় ০৩:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫