ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে একজন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইমাদ পরিবহনের হেলপার শরিয়াতুউল্লা (২০) নিহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া মুখে এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের হেলপার নিহত হন ও কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।

শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী বলেন, নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

আপডেট সময় ১২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫