ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

ভোলার,বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে তিনজনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হান উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা মাছ স্থানীয় ছয়টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এছাড়াও ইলিশ বিক্রির সাথে জড়িত তিনজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মেরিন ফিশারিজ অফিসার ও কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান- নিষেধাজ্ঞা অমান্যপূর্বক মাছ বিক্রির দায়ে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ সহ তিন মাছ বিক্রেতা কে আটক করা হয়। পরে জব্দকৃত মাছ ৬ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং বিক্রয়ের সাথে জড়িত ৩ জনকে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ১৫,০০০/- (পনের হাজার) জরিমানা করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা

আপডেট সময় ০৮:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫