ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

দোয়ারাবাজারে”অবৈধ বালু উত্তোলন” মোবাইল কোর্টে দুইজনকে কারাদণ্ড

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে ইজারা বিহীন অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযান দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে বাংলাবাজার– বোগলাবাজার সড়কের পাশে চিলাই নদীর ভোলাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। অভিযানে বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার পুত্র ফালান মিয়া(২৫)কে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ২টি হ্যান্ড ট্রলি বালু বুঝাইসহ জব্দ করা হয়েছে।

অভিযানে দোয়ারাবাজার থানার এসআই কৌশিক উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, দোয়ারাবাজার উপজেলার ইজারাবহির্ভুত চিলাই নদীর বালিচড়া এলাকা হতে ২ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, বালিচড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রীজ তলদেশ হতে অবৈধভাবে বালুউত্তোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

দোয়ারাবাজারে”অবৈধ বালু উত্তোলন” মোবাইল কোর্টে দুইজনকে কারাদণ্ড

আপডেট সময় ০৬:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫