সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

পাঁচ আসনের উপ-নির্বাচনে জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের পাঁচ আসনের উপ-নির্বাচনে বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। আগামীকাল সকাল ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি।

বুধবার (২১ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক বলেন, জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারিতে। সে লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে ২৫ ডিসেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। অন্য ৬ জনের আসন শূন্য ঘোষণা করা হয়। এরমধ্যে একটি সংরক্ষিত নারী আসন। বাকি ৫ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে নিয়মানুযায়ী পরে সদস্য মনোনয়ন ও নির্বাচন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

পাঁচ আসনের উপ-নির্বাচনে জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

আপডেট সময় ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২