ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শুক্রবার মধ্যোরাত থেকে শুরু ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান

দেশের প্রধান অর্থকরী মাছ ইলিশ রক্ষায় আজ ৩ অক্টোবর শুক্রবার মধ্যো রাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত । এ সময় ইলিশসহ সব ধরনের সামুদ্রিক মাছ ধরা, পরিবহন, মজুত ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সরকার জানিয়েছে, বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এই সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই মা ইলিশ রক্ষায় অবরোধ সফল করতে জেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে উঠান বৈঠক, জনসচেতনতা সভা, লিফলেট বিতরণ ও মাইকিংসহ নানা প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। এর পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও নৌ পুলিশ মাঠে থাকবে কঠোর নজরদারিতে।

বরগুনার জেলেরা অভিযোগ করছেন, শুধু চাল দিয়ে সংসার চলে না। অবরোধকালীন সময়ে নগদ অর্থ সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। জেলে নেতা মোঃ দুলাল হোসেন বলেন, “শুধু অবরোধ দিলেই হবে না। অসাধু জেলেদের দমন করতে কোস্টগার্ড ও নৌ পুলিশকে আরও আধুনিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করতে হবে।”

নৌ পুলিশ পাথরঘাটা কাকাচিড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ জিহাদ বলেন, “নিষেধাজ্ঞা মানতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” আর কন্টিনজেন্ট কমান্ডার লে. এম আব্দুর রহমান বলেন, “মা ইলিশ সংরক্ষণ করা গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। তাই সবার দায়িত্ব অক্ষরে অক্ষরে এ অভিযান সফল করা।”

বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এ অভিযান বাস্তবায়ন করা গেলে আগামী বছরগুলোতে ইলিশের উৎপাদন কয়েকগুণ বাড়বে। আর ব্যর্থ হলে উপকূলীয় মৎস্য খাত হুমকির মুখে পড়বে।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন বলেন,
“আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এসময় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নিবন্ধিত জেলে পরিবারগুলোকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। আমরা ইতিমধ্যে চাল হাতে পেয়েছি, শিগগিরই তা বিতরণ করা হবে। কেউ আইন অমান্য করলে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

শুক্রবার মধ্যোরাত থেকে শুরু ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান

আপডেট সময় ১২:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫