চাঁপাইনবাবগঞ্জের খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে মতবিনিময় কালে তিনি বলেন, আমারা দ্বায়িত্ব নিয়েছে কিছুদিন হলো, ফুটবলের উন্নয়নে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। আমরা চেষ্টা করছি যাতে মাঠের খেলাটা মাঠে ফিরে আসে।
এসময় তিনি নারী ফুটবলসহ জেলা পর্যায়ে খেলাধুলার প্রাণ ফেরাতে মাঠের উন্নয়নের উপর গুরুত্ব দেন। সেই সাথে জেলা ক্রীড়া সংস্থাসহ ক্রীড়া সংগঠন গুলোর কমিটিতে খেলোয়ার, সংগঠকরা যাতে স্থান পান সে বিষয়ে খেয়াল রাখার কথাও বলেন।
মতবিনিময় কাছে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল মুনিরুল ইসলাম সহ খেলোয়ার, বিভিন্ন দলের কোচ ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বাফুফে সভাপতি তাবিদ আওয়াল ও ওয়াহেদের মতবিনিময় সভা
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৫:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- ৬৩৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















