ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মোহাম্মদপুরে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে মো. জাহিদ নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি ডাইরেক্টরকে (ডিডি) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি,মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, রাত ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন আসে, যেখানে একজন সরকারি কর্মকর্তার সঙ্গে রায়েরবাজার এলাকায় ঝামেলার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশের একটি টহল দল পাঠানো হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, ফুটপাতে দোকান বসানো নিয়ে দোকানদারকে উঠে যেতে বলেন ওই ব্যক্তি, যিনি নিজেকে এনএসআই কর্মকর্তা বলে পরিচয় দেন। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে দুজনকেই থানায় আনা হয়।

এরপর ভুয়া এনএসআই কর্মকর্তা থানায় এসে দোকানদারের বিরুদ্ধে মামলা করার অনুরোধ করেন। ওসি বিষয়টি আমাকে (এসি আব্দুল্লাহ আল মামুন) জানান। পরে সন্দেহজনক আচরণের কারণে জাহিদকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি নিজেকে এনএসআই-এর ডিডি বলে দাবি করেন এবং জানান, তিনি স্পেশাল টাস্ক ফোর্সের হয়ে মানবপাচারসহ নানা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেন এবং ১৮টি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেন।

পরে তার কথাবার্তা ও আচরণ অসংলগ্ন মনে হলে তার পরিচয় যাচাই করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদ ও আইডি কার্ড যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, তিনি প্রকৃতপক্ষে কোনো সরকারি সংস্থার সদস্য নন।

তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, দেখতে আসল ওয়াকিটকির মতো একটি ডিভাইস, একটি স্টিলের রড, কাস্টমসের অতিরিক্ত পরিচালক (এডি) পদমর্যাদার ভুয়া আইডি কার্ড, বিমানবন্দরে প্রবেশের ভুয়া কার্ড, মোবাইল ফোন এবং বিভিন্ন দপ্তরের একাধিক ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

এই ঘটনায় মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মোহাম্মদপুরে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫