ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কালুখালীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিসর্জনের আগে ভক্তরা ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং দেবী দুর্গাকে হাসিমুখে বিদায় জানান। প্রতিমা বিসর্জনের সময় রতনদিয়া বাজার সার্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে ভক্ত, পূজারি ও স্থানীয় জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো।

উৎসব পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীমসহ প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালুখালী উপজেলা শাখার সভাপতি রনজয় কুমার বসু জানান, এ বছর উপজেলার ৫৫টি মন্দিরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “বিজয়া দশমীর সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। পুলিশের কঠোর নিরাপত্তা থাকায় কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।”

দুর্গাপূজা উপলক্ষে কালুখালীতে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়। উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কালুখালীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আপডেট সময় ০৫:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫