ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পাথরঘাটার নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে ছিদ্দিকের(৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার(১ অক্টোবর) আনুমানিক রাত ১টার দিকে পাথরঘাটার বড় টেংরা গ্রামের বাসিন্দা ছিদ্দিক একটি ছোট নৌকায় জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। প্রতিদিন ভোরে বাড়ি ফিরলেও প্রায় ২০ ঘণ্টায়ও গতকাল ভোরে তিনি বাড়ি ফেরেননি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, গভীর রাতে মাছ ধরতে যাওয়ার পর বাড়িতে আর ফিরে না আসায় তার সন্ধান পেতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তাঁর স্বজনরা।

পাথরঘাটা ফায়ার সার্ভিস সাব-অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সংবাদ শোনার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। স্থানীয়দের সহযোগিতায় আমাদের অভিযান চলমান ছিল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, বলেশ্বর নদে নিখোঁজ জেলে ছিদ্দিকের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথ উদ্ধারকাজ চালিয়েছেন।

আজ দুপুর ৩টার দিকে স্থানীয় এক জেলে বিহঙ্গ দ্বীপের ধানক্ষেতে ছিদ্দিকের মরদেহ দেখতে পেয়ে সংবাদ জানায়। পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পাথরঘাটার নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫