মাদারীপুরের রাজৈরে তরমুজ বোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনায় ৯ দিন ধরে টানা অভিযান চালিয়ে টেকেরহাট থেকে সিসি টিভির মাধ্যমে সনাক্ত করে দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ জন ডাকাতকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। পাশাপাশি গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতদের ছিনিয়ে নেওয়া গাড়িটি।
পুলিশ জানায়, ২৩ সেপ্টেম্বর মধ্য রাতে তরমুজ ভর্তি পিক আপ নিয়ে মস্তফাপুর আড়তে যাওয়ার পথে আমগ্রাম ব্রিজ এলাকায় চালক ও হেলপার কে মারধর করে পিকআপ ও ড্রাইভার ও হেলপার এর মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্য রা। এ ঘটনায় পরেরদিন রাজৈর থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ও শিবচর সার্কেলের এএসপি মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে একাধিক জেলায় অভিযান চালানো হয় । প্রথমে ধরা পড়ে দুজন ডাকাত সদস্য ।
তাদের জবানবন্দি মোতাবেক আরও ছয় জনের নাম উঠে আসে। সর্বশেষ মঙ্গলবার গাজীপুরের জয়দেব পুর হোতা পাড়া এলাকার গ্যারেজে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া পিকআপ সহ আরও পাঁচজনকে আটক করে রাজৈর থানা পুলিশ।
আটককৃতরা হলো— ইকবাল হোসেন (৩৬), মো. সুজন মাতুব্বর (২৭), মোহাম্মদ সোহাগ ওরফে নোবেল (২৬), মোহাম্মদ ডালিম সরকার (৩০) ও মো. স্বপন (২৫)। এদের বাড়ি ফরিদপুর, ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে।
রাজৈর থানার কর্মকর্তারা জানান, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানান । তাদের কে ডাকাতি মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়।
পিকাবের মালিক বলেন আমার খুলনা মেট্রো (ন) ১১-১৬৫৬ গাড়িটি রাজৈর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে তার জন্য রাজৈর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মাদারীপুর ব্যুরো চীফ 



















