ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ ডেঙ্গু রোধে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

জুবিন গার্গের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার ২

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৯২৪ বার পড়া হয়েছে

জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন মোড়। তার দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে গায়ক জুবিন গর্গের মৃত্যুর পর তদন্তের জন্য আসাম সরকার বিশেষ ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম গঠন করে। এই তদন্তকারী দলই ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অর্গানাইজার শ্যামাকানু মহন্ত ও সিঙ্গাপুর আসামের অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য রেকর্ডের জন্য তলব করেছিল। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গুরুগ্রামের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অর্গানাইজার শ্যামকানু মহন্ত সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর থেকে আটক হন। বুধবার (১ অক্টোবর) ভোরে এই দুই অভিযুক্তকে গুয়াহাটির বিমানে আসামে ফিরিয়ে আনা হয়। এর আগে মামলায় জুবিন গর্গের ড্রামার শেখরজ্যোতিও গ্রেপ্তার হন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগে জানিয়েছিলেন, ইন্টারপোলের মাধ্যমে মহন্ত ও শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি করা হয়েছে এবং বলা হয়েছে ৬ অক্টোবরের মধ্যে সিআইডি-র সামনে হাজির হতে। কিন্তু নোটিশ জারি হওয়ার পর থেকেই তাদের খোঁজ মিলছিল না। এর পরই তাদের গ্রেপ্তারের খবর আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

জুবিন গার্গের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৭:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫