ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী। আহতরা হলেন- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) এবং শ্রীমঙ্গল রেলগেট এলাকার মো. তানভীর হোসেন (জনি)।

স্থানীয় সূত্রে জানা যায়, লইয়ারকুল ব্রিজের ওপর সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনায় গাড়ি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন বলেন, আনুমানিক সকাল সোয়া ৬টার দিকে দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

শ্রীমঙ্গল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

প্রাইভেট কার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৪:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫