ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফুলবগাদি গ্রামের মোনর আলীর দুই ছেলে মোতালেব হোসেন (৪০) ও সাইফুল ইসলাম (৪৭)।

আহত সাইফুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন বলেন, জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আসাদ ওরফে সোলাইমানদের সঙ্গে বিরোধ হয়। তারা বলে, জমিতে বেড়া দিলে তারা তাদের জমিতে ফসল ফলাতে সমস্যায় হবে। আমি উত্তরে বলেছিলাম, পরে বেড়া তুলে নেওয়া হবে। এরপরও তারা আমাকে গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি পুলিশকেও জানানো হয়।

তিনি আরও বলেন, এরই জের ধরে আজ সকালে আমার চাচাতো দেবর মুজিবর, সিদ্দিক, নূর ইসলাম, আসাদ ওরফে সোলাইমান, মুজিবর, সাব্বিরসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমার স্বামী ও দেবরকে কুপিয়ে জখম করে তারা। আমি প্রতিবাদ করলে আমাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ভর্তি করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৩:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫