ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জমকালো আয়োজনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা তাদের গৌরবোজ্জ্বল ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে।
১৭৮০ সালে প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দীর্ঘ দুই শতাব্দীরও বেশি সময় ধরে ধর্মীয় ও আধুনিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ উপলক্ষে ঢাকা আলিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তাসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক।

বক্তারা বলেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, বরং আধুনিক শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে। এর দীর্ঘ ২৪৬ বছরের যাত্রা শিক্ষা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।

দিনব্যাপী এ আয়োজনে ছিল কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করে।

ইতিহাসের গৌরব বুকে ধারণ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ভবিষ্যতেও শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ হয় বর্ণাঢ্য এ অনুষ্ঠান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

জমকালো আয়োজনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০২:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫