ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, কথা কাটাকাটির সময় যুবক খুন

পাবনা পৌর এলাকায় পরকীয়া সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুভেল নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধু পাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে। আকাশ পেশায় চা দোকানি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধু পাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে সে বিষয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মিল্লাত ও তার সহযোগী সুভেলের কথা কাটাকাটি হয়। এসময় ওই গৃহবধূর স্বামীর সঙ্গে আকাশ ও নাঈম ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে আকাশের বুকের বাম পাশে ও নাঈমের পেছনে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পরকীয়া নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। আকাশের বুকে ছুরি দিয়ে আঘাত করায় সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুভেলকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পরকীয়া নিয়ে দ্বন্দ্ব, কথা কাটাকাটির সময় যুবক খুন

আপডেট সময় ১২:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫