ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

খুলনায় নিজ ঘরে গুলিতে যুবক খুন

খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তানভীর হাসান শুভ (২৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তানভীর নিজ বাড়িতে তার রুমে রাতে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে যান। প্রাথমিক ধারণা করেন কানের হেডফোনের কারণেই তার জখম হয়েছে। কিন্তু তাৎক্ষণিক গুলির তিনটা খোসা পান পরিবারের সদস্যরা। পরবর্তীতে ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলি লেগেছে জানিয়ে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় আনুমানিক সাড়ে ৭টার দিকে খুমেক হাসপাতালে মারা যান তিনি। তার মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কারণ খুঁজতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

খুলনায় নিজ ঘরে গুলিতে যুবক খুন

আপডেট সময় ১২:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫