ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নারায়ণগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন আড়াইহাজারের উচিতৎপুরা এলাকার লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে। এসময় ডাকাত দলের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- একই এলাকার কুলসুম, নাইম, আবুল ও ফারুক।

স্থানীয়রা জানান, গভীর রাতে ১৫-২০ জনের এক ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করে। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা হামলা চালায়। এতে গৃহবধূ কুলসুম গুরুতর আহত হন এবং নাঈম, আবুল ও ফারুক নামের আরও তিনজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেন। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাকিরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনার আগে ওই ডাকাতদল আরও দুটি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নারায়ণগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট সময় ১২:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫