ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মণ্ডপে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার এএসআই মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উল্লাপাড়া পৌরসভার ভবানী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। উচ্চস্বরে ডিজে গান বাজানো বন্ধ করতে গেলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুলিশকে ঘিরে ধরে বাগবিতণ্ডায় জড়ান এবং আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে হামলার শিকার হন দায়িত্বে থাকা পুলিশ সদস্য সাগর আহমেদ।

ঘটনার সময় উল্লাপাড়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুকের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ও স্থানীয়রাও উপস্থিত ছিলেন। পরে সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় গত মঙ্গলবার এএসআই মো. ওমর ফারক বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন, হাফিজসহ মোট ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) শরাফত আলী বলেন, আমরা তো পূজা নিয়েই ব্যস্ত, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হয়ত আমাদের একটু সময় লাগবে। এগুলো নিয়ে আমরা কাজ করছি। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, আমার কাছে কোনো আপডেট নেই। তবে মামলা হয়েছে, সেটি আমি জানি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মণ্ডপে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:১২:১১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫