ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ময়মনসিংহে কিশোরী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে এক গারো কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার হয়েছে মো. মিলন (২১) নামের এক যুবক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুবলী এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর মা লিখা চাম্বু গং বাদী হয়ে গতরাতে থানায় এই মামলা দায়ের করে। এর আগে গত সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নে পূজা দেখতে বের হলে ওই কিশোরী ধর্ষণের শিকার হন।

জানা যায়, ওই দিন সকালে পূজা দেখার জন্য ভুক্তভোগী কিশোরীকে মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন মিলন নামের এক যুবক। মিলন নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। কিন্তু পূজা দেখানোর কথা বলে মিলন ওই মেয়েকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করে। ঘোরাঘুরি শেষে রাতে মিলন ওই কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার অটোচালক আবুল বাশার তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর রাত ১১টার দিকে বাশার ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যায়।

মামলার বাদী ভুক্তভোগীর মা বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সহযোগী আসামিও গ্রেপ্তার হয়েছে। এখন মূল আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ময়মনসিংহে কিশোরী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১২:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫