ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রামুর রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলায় পাহাড়ি নির্জন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পূর্ব কুলালপাড়া কেন্দ্রীয় মহাশশ্মানের পাশে নাইক্ষ্যংছড়ি সড়কের প্রায় ৩০০ গজ সামনে ঠাকুর পাহাড়ের ওপর একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখা যায়।

স্থানীয়রা সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রামুর রাবার বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫