ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হাজারীবাগ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজন অস্ত্রধারী দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।  সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে থানার বাড়ৈইখালী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল মো. রবিউল ইসলাম (৩২) ও শরিফুল ইসলাম শান্ত (২২)।

অভিযানে ১টি শর্টগান, ২টি এয়ারগান, ২টি বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগাজিন, ২০টি খালি খোসা, ১৮০টি ইয়ার বল, ২৫০টি ইয়ার প্লেট, ১টি ক্লিনিং কিটসহ ব্যাগ, ২টি ওয়াকিটকি সেট, ১টি চাপাতি, ১টি সামুরাই ও ২টি এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব-২ জানায়, হাজারীবাগ থানাধীন বাড়ৈইখালী বাজার এলাকায় একটি বাড়ীতে কিছু দুষ্কৃতিকারী অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রসহ অবস্থান করে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ বাড়ৈইখালী বাজার এলাকায় সোমবার রাতে বিশেষ অভিযান চালায়। অভিযানে মো. রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো মতে, বাড়িটির পঞ্চম তলার উত্তর পাশের ফ্লাটের পশ্চিম পাশের রুমের তোষকের নিচ হতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

র‍্যাব-২ জানায় আরও জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করে আসছিল। তারা যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল।

মো. রবিউল ইসলামের বিরুদ্ধে খুলনা সদর থানায় ও রাজধানীর কাফরুল থানায় ২টি মাদক মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

হাজারীবাগ থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

আপডেট সময় ১১:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫