ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পটুয়াখালী বাউফলে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমিনুল ইসলাম

বাউফলে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীকে ঘিরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ বইছে গোটা বাউফলে জুড়ে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এলাকার সবচেয়ে বড় পূজামণ্ডপ কালাইয়া সার্বজনীন পূজা মন্দির, দাসপাড়া ও কাগজির পুলে সার্বজনীন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, সরকার সনাতন ধর্মাবলম্বীষের দুর্গা উৎসবকে ঘিরে নানান কর্মসূচি গ্রহণ করেছে। বাউফল উপজেলায় ৬০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষ করে জেলার বাউফল উপজেলায় হিন্দু অধ্যুষিত কালাইয়া, দাসপাড়া ও কাগজির পোলে নানান আয়োজনের মধ্য দিয়ে পূজা শুরু হয়েছে।‎এ সময় আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে আমিনুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমাদের বাংলাদেশ। সরকারের রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের সাথে নিয়ে একাত্ম হয়ে কাজ করছি। পূজা অর্চনা আর দেবী বিসর্জন করা পর্যন্ত মাঠে আছি, থাকবো আপনাদের সাথে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাসান মিলু, বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার, মেজর সামিন, উপ কৃষি কর্মকর্তা রেদওয়ান উদ্দীন তালুকদার জুনিয়রসহ গণমাধ্যম কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পটুয়াখালী বাউফলে দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমিনুল ইসলাম

আপডেট সময় ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫