ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বরগুনায় পূজা মন্ডপ পরিদর্শনে বরিশালের ডিআইজি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনা পৌর শহরের আখরাবাড়ি, কালীবাড়ি এবং দক্ষিণ মনসাতলী পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘এই দেশটা কারো বাপের না, দেশটা আমার-আপনার, সবার।

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এবারও পূজা উৎসবমুখর পরিবেশে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে, যা একটি ইতিবাচক দিক। এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।’

এ সময় বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হক, বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বরগুনা-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রেজবুল কবির, জেলা জামায়াত আমির মহিবুল্লাহ হারুন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে আখরাবাড়ি মন্দিরে পৌঁছালে মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকার ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বরগুনার সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরগুনায় এ বছর মোট ১২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বেতাগীতে ৩০টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৪টি এবং পাথরঘাটায় ৪০টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বরগুনায় পূজা মন্ডপ পরিদর্শনে বরিশালের ডিআইজি

আপডেট সময় ০৮:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫