ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মোহাম্মদপুরে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির সময় ৫ জন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটি এলাকার সেফ হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) এবং মো. শাহিন (৩৮)।

স্থানীয়রা জানান, ওই রাতে সেফ হাসপাতালে মৃত শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতাল মালিকের কাছে চাঁদা দাবি করে এবং ভীতিকর পরিবেশ তৈরি করে। পরে হাসপাতাল মালিক শিল্পী আক্তার সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে চক্রটিকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে গ্রেপ্তার করে।

হাসপাতাল মালিক শিল্পী আক্তার বলেন, “আমাকে ও আমার ছেলেকে কয়েক দফায় চাঁদা দাবি করা হয়। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা আরও কয়েকজন নিয়ে এসে হুমকি দেয়। বাধ্য হয়ে আমি সেনাবাহিনীকে খবর দিই।” এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে সাইফুল ইসলাম রাব্বি মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার চার নম্বর আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থাকলেও বিভিন্ন অভিযোগে সংগঠন থেকে বহিষ্কৃত হন তিনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, “সেনাবাহিনী পাঁচজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বাদীর আবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।”

এর আগে গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মোহাম্মদপুরে প্রকাশনা প্রতিষ্ঠান হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করেছিলেন। ওই সময়ও সাইফুল ইসলাম রাব্বিকে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মোহাম্মদপুরে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির সময় ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫