ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

খাগড়াছড়ি-গুইমারায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম।

পরিদর্শন শেষে ডিসি বলেন, এখানে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্র ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। আহত ও নিহত সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে ইতোমধ্যে ৭টি দাবি চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা কার্যক্রম জেলা প্রশাসনের পর্যবেক্ষণে চলছে। নিরাপত্তা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা ও পুলিশ সুপার আরেফিন জুয়েল জেলা প্রশাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

খাগড়াছড়ি-গুইমারায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৪:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫