ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কমলগঞ্জে রামপুর সার্বজনীন দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রামপুর সার্বজনীন দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল (রবিবার) সকাল থেকে পূজাঅর্চনা শুরু হয়েছে। সকাল থেকে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে পূজা মণ্ডপে বিরাজ করে ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ।

পূজা উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে সাজানো হয় মনোমুগ্ধকর আলোকসজ্জা। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনা। স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ।

পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক এবং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র মালাকার বলেন,
“পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সহযোগিতা করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এদিকে স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত। ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি ও ধর্মীয় সম্প্রীতির আবহে রামপুর দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব পরিণত হয়েছে মিলনমেলায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কমলগঞ্জে রামপুর সার্বজনীন দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব শুরু

আপডেট সময় ১১:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫