ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাসচাপায় কিশোর নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভোকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।

জানা যায়, কাওসার আলী সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। বাসচালক ও বাসের হেলপার পালিয়ে যাওয়াই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কাজিপুর থানা-পুলিশের ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমানত বলেন, নিহত কিশোরের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজিপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বাসচাপায় কিশোর নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

আপডেট সময় ০৩:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫