ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শুরু হয়েছে বাঙালির সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব। কারিগরদের সুনিপুণ হাতের শেষ তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে দেবী দুর্গা ও তার সন্তানদের প্রতিমা। পূজা মন্ডপ গুলোতে আলোকসজ্জা আলোকসজ্জা, শোভা বর্ধন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবছর ৪৭ টি গুরুত্বপূর্ণ মণ্ডপসহ ১২০ টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন সুসম্পন্ন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রায় প্রতিটি মণ্ডপেই ব্যস্ত সময় পার করছেন পূজারী, আয়োজক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা। সনাতন ধর্মালম্বী পরিবারগুলোতে চলছে নতুন পোশাক কেনাকাটা ও অতিথি আপ্যায়নের ব্যস্ততা। দেবীর আগমনী সুর বেশি বেড়াচ্ছে গ্রাম থেকে শহর পর্যন্ত। ভক্ত অনুরাগীদের হৃদয়ে দোলা দিচ্ছে মায়ের আগমনী গান _’এসো মা দুর্গা এসো মা।
পীরগঞ্জ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন এবছর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।
৫ দিনব্যাপী এই পূজা শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয় এটি হয়ে উঠবে সার্বজনীন মিলন মেলায়। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন একত্রিত হয়ে উপভোগ করছেন পূজা মন্ডপের সাজসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক সংগীত। সব বয়সী মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ উচ্ছাস। পীরগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ও সত্য সুন্দরের প্রতিষ্ঠা ঘটান। তাই পূজার প্রতিটি ক্ষণে তারা দুর্গা মায়ের আশীর্বাদ কামনা করেন।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আমেজ
-
মোঃ মাফরুজ্জামান পীরগঞ্জ ঠাকুরগাঁও - আপডেট সময় ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- ৬৮৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















