ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিএনপি সরকারে গেলে এক কোটি যুবকের কর্মসংস্থান করবে : প্রিন্স

যুক্তরাষ্ট্র সফররত জামায়াতে ইসলমীর নায়েবে আমিরের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী বিদেশের দান ও জাকাতের টাকা ভিক্ষা করে এনে দেশকে স্বাধীনতা পরবর্তী আওয়ামী আমলের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চায়। অপরদিকে বিএনপি ও তারেক রহমান ভিক্ষা করে আনা জাকাতের টাকায় নয় বরং মাথার ঘাম পায়ে ফেলে আত্মমর্যাদার সাথে উপার্জন করে বেকারদের স্বাবলম্বী করতে চায়। আগামীতে বিএনপি জনগণের রায়ে সরকার পরিচালনার সুযোগ পেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়া শিখিয়ে গেছেন কীভাবে আত্মমর্যাদার সাথে বাঁচতে হয়। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নামে বিশ্বে পরিচিতি পেয়েছিল। অপরদিকে দেশ পরিচালনার দায়িত্ব পালনকালে শহীদ জিয়া মধ্যপ্রাচ্যের রাজা বাদশাদের দান ও জাকাতের প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে বলেছিলেন- করুণা নয় কাজ দিন, শ্রমিক নিন, আমাদের মানুষ আপনাদের দেশে মাথার ঘাম পায়ে ফেলে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হবে। দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে। শহীদ জিয়া ও বিএনপির নীতি হলো আত্মমর্যাদার সঙ্গে উপার্জন। আর জামায়াতের নীতি জাকাত ও ফিতরায় টিকে থাকা। আর এ কারণেই দেশ পরিচালনায় অভিজ্ঞতা, দেশপ্রেম, আত্মমর্যাদা, অঙ্গীকার একান্ত প্রয়োজন। যা একমাত্র বিএনপির আছে। সেই সঙ্গে বিএনপির আছে অভিজ্ঞতা ও সাফল্য, যা অন্য কোনো দলের নেই। সে কারণেই বিএনপি সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে থাকে। তাই জনগণ বিএনপিকে বার বার বেছে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনেও জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

সম্মেলনে ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মেম্বরের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মতিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাবক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, জেলা কৃষকদলের আহ্বায়ক নয়ন মণ্ডল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিএনপি সরকারে গেলে এক কোটি যুবকের কর্মসংস্থান করবে : প্রিন্স

আপডেট সময় ০৯:২৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫