ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন বৈদ্যুতিক তারে ‘বোমা’ আতঙ্ক, বক্সে বাজল শেখ মুজিবের ভাষণ! মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী

পাবনায় রাইফেল ক্লাবে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে পাবনা রাইফেল ক্লাবের আয়োজনে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মোবারক হোসেন রত্ন শ্যুটিং রেঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ প্রতিযোগিতায় ৮০ জন বালক ও ১৬ জন বালিকা অংশগ্রহণ করে। বিজয়ীদের মধ্যে প্রথম হন পাবনা জেলা স্কুলের সামিউল এহসান সোয়াদ, দ্বিতীয় জাগির হোসেনy একাডেমির আব্দুল মোমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন একই প্রতিষ্ঠানের মো. ফাহিম। বালিকাদের মধ্যে একমাত্র সফল ছিলেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাফসা ইসলাম মিম।
দুপুরে ক্লাব ভবনের কনফারেন্স রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি সামসুর রহমান খান মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাহী সদস্য সরওয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের শৃঙ্খলাবোধ ও মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শ্যুটিং স্পোর্টসকে জনপ্রিয় করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

পাবনায় রাইফেল ক্লাবে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতা

আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫