ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শরীয়তপুর সখিপুরে শিশু তাইয়েবা হত্যার প্রতিবাদে মানববন্ধন

‎শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুইদিন পর ছয় বছরের শিশু তাইয়েবা হত্যার প্রতিবাদে নৃশংস হত্যাকারীদের দ্রুত সনাক্ত করে জনসমক্ষে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার সকাল ১০টায় সখিপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তারা বলেন, নিষ্পাপ শিশুকে হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে এ ধরনের ঘটনা থামবে না। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎এর আগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় তাইয়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু তাইয়েবা। নিহত তাইয়েবা ওই এলাকার টিটু সরদারের মেয়ে এবং স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারীর শিক্ষার্থী।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি তাইয়েবা। খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। একই সঙ্গে এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে পুনরায় খোঁজ শুরু হলে মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখতে পান স্থানীয়রা। ভেতরে তাকিয়ে তারা তাইয়েবার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

‎এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে ফাঁসি নিশ্চিত করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুর সখিপুরে শিশু তাইয়েবা হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫