ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রংপুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কৃষক লীগ নেতার লাশ উদ্ধার

রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর নিখোঁজের ৪৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ। স্থানীয় জনগণের সহায়তায় উপজেলার কোমল বৈরাগীর বাড়ির পেছনে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এশার নামাজের পর মোবারক আলী হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশি অনুসন্ধান ও এলাকাবাসীর তৎপরতায় রবিবার দুপুরে তার ব্যবহৃত একটি মোবাইল সেট ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। মোবাইল ফোনটি পাওয়ার পর এলাকাবাসী আশপাশে তল্লাশি চালিয়ে কোমল বৈরাগীর বাড়ির পেছনে সদ্য খোঁড়া মাটির একটি অংশ দেখতে পান। সন্দেহজনক সেই স্থানটি পুলিশকে জানানো হলে, পুলিশ এসে মাটি খুঁড়ে মোবারক আলীর মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয়রা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের প্রাথমিক তদন্তেও হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কোমল বৈরাগীর পুত্র মমিনুল ইসলাম পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

মোবারক আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ দৈনিক আমাদের মাতৃভূমিকে নিশ্চিত করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কৃষক লীগ নেতার লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫