ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

চাঁদপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের পরিত্যক্ত রান্নাঘর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মতলব সরকারি কলেজ অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই বাসভবনের উত্তর পাশেই রান্নাঘরটির অবস্থান। ঘটনার দিন সকালে মেকানিককে রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে গেলে সেখানে দুর্গন্ধ পান এবং মোটরের পাশে কঙ্কাল পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কলেজ শিক্ষক জিন্নাহকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে।

মোটর মেকানিক সুজন জানান, পানির মোটর নষ্ট হয়ে যাওয়া শিক্ষক জিন্নাহ তাকে মোটর মেরামতের জন্য ডেকে পাঠান। পরিত্যক্ত রান্নাঘরেই মোটরটি ছিল। সেখানে তিনি যাওয়া মাত্রই কঙ্কাল দেখে শিক্ষককে বিষয়টি জানান।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদসহ পিবিআই ও সিআইডির দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি মরদেহ কঙ্কালে পরিণত হয়েছে। বয়স এবং পুরুষ নাকি নারী চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে পরিত্যক্ত রান্নাঘর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

আপডেট সময় ০১:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫