ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি

পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ঢেউয়ের আঘাতে স্পিডবোটের তলা ফেটে ডুবে গিয়ে দুর্গা রানী রায় (৫৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহার উপজেলার মৈনট ঘাটে যাওয়ার পথে মৈনট ঘাটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪৫ মিনিট পর আরেকটি স্পিডবোট গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

নিহত দুর্গা রানী রায় চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী। দুর্ঘটনায় নিহতের তিন বছরের নাতি লক্ষণ রায়সহ তার পরিবারের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, পদ্মা পারাপারের সময় একটি স্পিডবোটে ১২ জন যাত্রী নেওয়ার নিয়ম থাকলেও দুর্ঘটনাকবলিত বোটটিতে ১৮ জন যাত্রী ছিলেন। দোহার ঘাটের কাছে পৌঁছালে নদীর স্রোত ও ঢেউয়ের আঘাতে বোটটির তলা ফেটে উল্টে যায়।

আহতদের মধ্যে সদরপুর উপজেলার মাসুদ আলম চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বালিয়াডাঙ্গী গ্রামের মারিয়া (২৫) নামের এক নারীকে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ননী গোপাল হালদার বলেন, নিহত এক নারীসহ আটজন আহতকে আনা হয়েছিল। এর মধ্যে মারিয়াকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, দুর্ঘটনাস্থলটি ঢাকার দোহার উপজেলার মধ্যে পড়েছে। সংবাদ পাওয়ার পর আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

পদ্মায় স্পিডবোট ডুবে নারী নিহত, আহত ৮

আপডেট সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫