ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী পাওনা টাকা নিয়ে বিরোধে চরিত্রহননের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যবসায়ী নিরবের সংবাদ সম্মেলন নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে সাগর বালা ওরফে অভি (২১) নামে এক বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) পরিবারকে এ খবর জানান নিহত অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।

তারা জানান, ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগের মধ্যে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। খবর পাওয়ার পর থেকেই নিহত অভির বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে চলছে শোকের মাতম, পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। তিনি ওই গ্রামের কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে। তার পরিবারে বৃদ্ধ বাবা-মা ও দুই বোন রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ধারদেনা করে ভূমধ্যসাগর পথে লিবিয়া হয়ে ইতালি যান অভি। গত দুই বছর যাবত ইতালির স্পোলেটোতে বসবাস করে আসছিলেন তিনি। সেখানেই একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তবে হঠাৎ ইতালির আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ হন। নিখোঁজের কয়েকদিন পর গতকাল (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে একটি কালো ব্যাগে ভর্তি মরদেহটি উদ্ধার করে দেশটির পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেল উদ্ধার করা হয়েছে। সাইকেলটি অভি ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।

ইতালির পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে স্বজনরা জানান, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহটি টুকরো টুকরো করা হয়েছে। ইতালির পুলিশ অভির নিখোঁজ দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীরা স্থানীয় নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। ইতালিতে এমন নৃশংস ও লোমহর্ষক ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে।

নিহত ইতালি প্রবাসী অভির বাবা কুমুদ বালা বলেন, আমার একমাত্র ছেলেকে যারাই মেরেছে তাদের শাস্তি চাই। এ ছাড়া, ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি আমার ছেলের মরদেহটি যেন বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ইতালিতে ঘটেছে এই ঘটনা। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি?

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫