ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে আমিরাত

আগামী ২০২৬ সালেও বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আমিরাতের ভিসা কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যতীত এই তালিকায় থাকা আট দেশ হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, উগান্ডা, ক্যামেরুন, সুদান এবং লেবানন। প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর থেকে বাংলাদেশের নাগরিক ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে সংযুক্ত আরব আমিরাত।

গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে আমিরাতের ভিসা কর্তৃপক্ষ বলেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের বাণিজ্যিক, কর্ম, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে।

ঠিক কোন কোন কারণে এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি হলো— সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি আমিরারেত ভিসা কর্তৃপক্ষ। তবে দেশটির ভিসা সম্পর্কিত অনলাইন পোর্টাল ইউএই ভিসা অনলাইন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত কোনো দেশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ শুরু হলে কিংবা ভূ-রাজনৈতিক সম্পর্কের অবনতি হলে সেই দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে আমিরাতের সরকার। এছাড়া আরও বিভিন্ন কারণ থাকতে পারে।

তবে ভিসা কর্তৃপক্ষ যেহেতু বিস্তারিত কিছু বলেনি, তাই এটা এখনও স্পষ্ট নয় যে ঠিক কী কী কারণে বাংলাদেশসহ এই ৯ দেশের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

আমিরাতে যেসব দেশের লোকজন সবচেয়ে বেশি দেখা যায়, সেসবের মধ্যে বাংলাদেশ অন্যতম। ভ্রমণ, ব্যাবসায়ীক কাজ বা চাকরির উদ্দেশে নিয়মিতই আমিরাতে যান বাংলাদেশিরা। আমিরাত সরকারের এই ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপর বড় আঘাত।

এর আগে ২০১২ সালে প্রথম বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় আমিরাত। পরে ২০২০ সালে তা প্রত্যাহার করে নেয়। তারপর ফের ২০২৪ সালে এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে দেশটি, যা এখনও চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে আমিরাত

আপডেট সময় ০৩:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫