ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৭ দিন ভারতের স্কুলে স্কুলে চলবে মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র

গতকাল ১৭ সেপ্টেম্বর নিজের ৭৫তম জন্মদিন উদযাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে দেশটির সব প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভিন্ন স্কুলে মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘চলো জীতে হ্যায়’ (এসো একসঙ্গে বাঁচি) দেখানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন উপলক্ষে ‘প্রেরণা’ নামের একটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়। সেই কর্মসূচির আওতায় স্কুলে স্কুলে প্রদর্শন করা হবে ‘চলো জীতে হ্যায়’।

মোদির জন্মদিনের আগের দিন ১৬ সেপ্টেম্বর থেকে মাঠ পর্যায়ে শুরু হয়েছে ‘প্রেরণা’, চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। এ কর্মসূচির পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৩ সংস্থা—সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)।

‘চলো জীতে হ্যায়’ চলচ্চিত্রে মূলত নরেন্দ্র মোদির শৈশব, কৈশর, তারুণ্যজীবন এবং একজন সংগঠক ও নেতা হিসেবে গড়ে ওঠার ওপর আলোকপাত করেই তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকটি মূল নীতির ওপর ভিত্তি করে গঠন করা হয়েছে ‘প্রেরণা’ কর্মসূচি। এই নীতিগুলো হলো আত্মমর্যাদাবোধ, বিনয়, সাহস, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন, সত্যনিষ্ঠা, করুণা, সেবাপরায়ণতা, স্বাধীনতা, কর্তব্যপরণায়ণতা এবং একতা।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভিকে বলেন, “এই ছবি শিক্ষার্থীদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনে সহায়তা করবে। ছোটদের অনুপ্রেরণা জোগাবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

১৭ দিন ভারতের স্কুলে স্কুলে চলবে মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্র

আপডেট সময় ১২:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫