ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

ভাতা কার্ডের নামে প্রতারণা, অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও কর্মচারী

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারী বেলাল শেখের বিরুদ্ধে ভাতা কার্ডের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া ও অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত বেলাল শেখের প্রতারণার শিকার হয়েছেন ছয় মাস ধরে ঘরছাড়া মনজিলা বেগম। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারী এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী।র্

জানা যায়, বেলাল শেখ ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পে ফিল্ড আইটি টেকনিশিয়ান হিসেবে চিলমারী উপজেলা কার্যালয়ে যোগদান করেন। চলতি বছরের ২০ মার্চ থেকে তিনি অফিসে অনুপস্থিত। অভিযোগ সূত্রে জানা যায়, মনজিলা বেগম বিশ্বাস করে বেলাল শেখের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ঋণ দিয়েছেন, যার মধ্যে ভাতা কার্ড র্কংরাূর নামে ৯০ হাজার টাকা রয়েছে। পাশাপাশি বেলাল অফিসের মোটরসাইকেলও নিয়ে গেছেন।

মনজিলা বেগম বলেন, “বিশ্বাস করে ঋণ দিয়েছি। কয়েক মাস ধরে তাকে অফিসে পাচ্ছি না। গ্রামের মানুষ টাকার জন্য চাপ দিচ্ছে। বাধ্য হয়ে পাঁচ বছরের সন্তানকে নিয়ে ঘর ছেড়েছি। খুবই কষ্টে আছি।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী জ্যোতির্ময় দেবনাথ বলেন, “কর্মচারী বেলাল ছয় মাস ধরে অফিসে অনুপস্থিত এবং অফিসের একটি মোটরসাইকেলও নিয়ে গেছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে ভাতা কার্ড ইস্যু আমাদের দপ্তরের দায়িত্ব নয়।”

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বেলাল শেখের বিরুদ্ধে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। তবে আমাদের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষ থেকে অভিযোগ এসেছে। অভিযোগটি এখনো নথিভুক্ত হয়নি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ভাতা কার্ডের নামে প্রতারণা, অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও কর্মচারী

আপডেট সময় ১১:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫