ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের

ট্রাম্পকে খুশি করতে রাজকীয় আয়োজন করছে ব্রিটেন

যুক্তরাজ্যে ঐতিহাসিক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে রাজকীয় আয়োজন করছে ব্রিটেন। খবর এএফপির।

বিশেষ অভ্যর্থনা, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ঘোড়ার গাড়িতে রাজকীয় সফর থেকে শুরু করে ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলে এক বিশাল রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হচ্ছে। ট্রাম্পকে তোষামোদে কোনো ধরনের কমতি রাখছে না ব্রিটেন। যদিও বরাবরই রাজতন্ত্রের প্রতি মুগ্ধতা প্রকাশ করে আসছেন ট্রাম্প।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার ট্রাম্পকে তার কান্ট্রি রেসিডেন্স চেকার্সে আতিথেয়তা করবেন। সেখানে তারা বাণিজ্য, শুল্ক এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্পকে জনসমাগম এবং বিক্ষোভ থেকে দূরে রাখতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব আয়োজন হচ্ছে লন্ডনের বাইরে, যেখানে ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে বড় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

লেবার নেতা স্টারমার স্বভাবতই ডানপন্থি ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়েই একমত নন, কিন্তু গত জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর থেকেই তিনি সম্পর্ক মজবুত করতে কাজ করে যাচ্ছেন।

সে সময় স্টারমার বলেন, এটা সত্যিই বিশেষ কিছু, এর আগে এমন কিছু কখনো ঘটেনি, এটা নজিরবিহীন। গত ফেব্রুয়ারিতে তিনি হোয়াইট হাউজে গিয়ে ট্রাম্পের হাতে রাজা চার্লসের আমন্ত্রণপত্রও তুলে দেন।

রাজা চার্লসের আমন্ত্রণপত্র গ্রহণ করে ট্রাম্প স্টারমারকে বলেন, চার্লস একজন মহান মানুষ, একজন ভদ্রলোক।
বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন রাজা চার্লস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

ট্রাম্পকে খুশি করতে রাজকীয় আয়োজন করছে ব্রিটেন

আপডেট সময় ১২:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫